শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ



কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:


নীলফামারীর কিশোরগঞ্জে ৫০০ হতদরিদ্র 


অসহায় পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ। অনুদানের অর্থ গরীব অসহায়দের হাতে তুলে দেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম। 


শনিবার (১৩ জুন) সকাল ১১ টায়

উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ অর্থ বিতরণ করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে মানবিক সহায়তার অর্থ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ লুৎফর রহমান, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল হক, দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথী প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এলাকার খবর