শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

আর.ডি.বি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হবে আগামীকাল

আর.ডি.বি ফাউন্ডেশন বৃক্ষ রোপণ কর্মসূচি

পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আর.ডি.বি ফাউন্ডেশন (রুখে দাঁড়াও বাংলাদেশ)-এর উদ্যোগে "বৃক্ষ রোপণ কর্মসূচি-২০২৬" আগামীকাল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ এ আর মামুন নার্সারি থেকে কাঁঠাল, জলপাই, মালটা, মেহগনি ও পেয়ারাসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা সংগ্রহ করা হয়েছে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল কর্মসূচি নিচের সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে:

  • সকাল ১০:০০ টায়: উত্তর ভেড়ভেড়ী দারুল হুদা নূরানী ও এতিমখানা মাদ্রাসা।
  • সকাল ১০:৩০ মিনিটে: কাউয়ার মোড় এতিমখানা ও মাদ্রাসা।
  • সকাল ১১:৩০ মিনিটে: বড়ভিটা পশ্চিম পাড়া নূরানী মাদ্রাসা ও এতিমখানা।
  • দুপুর ১২:৩০ মিনিটে: দক্ষিণ বড়ভিটা মাদ্রাসা ও এতিমখানা।

এছাড়াও দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, এতিমখানা ও জনসাধারণের গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষ রোপণ করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

“বর্তমান জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
— আর.ডি.বি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ

সংগঠনটির পক্ষ থেকে সকলকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। সবুজে গড়ি বাংলাদেশ — এই প্রতিপাদ্যকে সামনে রেখেই আর.ডি.বি ফাউন্ডেশনের এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এলাকার খবর