শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে দরিদ্র পরিবারের মাঝে মৌসুমি ফল বিতরণ



নীলফামারীর কিশোরগঞ্জে ‘অসহায়ের মুখে ফুটবে হাসি, যদি মানবতার সেবায় এগিয়ে আসি’ স্লোগানকে সামনে রেখে আলহাজ্ব আনছার আলী প্রামাণিক ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্রায় এক হাজার দরিদ্র পরিবারের মাঝে মৌসুমি ফল 'লিচু'' বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৯ জুন) বিকাল বেলায় উপজেলার বাহাগিলী ইউনিয়নের ময়নাকুড়ি এলাকায় হতদরিদ্রদের মাঝে মৌসুমি ফল বিতরণ করা হয়।

 

এসময় মৌসুমি ফল লিচু বিতরণ কালে উপস্থিত ছিলেন আলহাজ্ব আনছার আলী প্রামাণিক ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আবু সালেহ মুসা। আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাব সভাপতি মো আদর আলী, বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাইয়ূম, মকবুল হোসেনসহ আরও অনেকে।

এলাকার খবর