শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে খাল খনন উদ্বোধন

 


কিশোরগঞ্জ  (নীলফামারী) প্রতিনিধিঃ


নীলফামারীর কিশোরগঞ্জে খাল খনন উদ্বোধন করা হয়েছে। 


শুক্রবার (৫ জুন) সকাল ১১ টায় পুটিমারী ইউপির ভেড়ভেড়ী ধাইজান নদীতে খাল খনন শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান খাল খনন শুরু করেন। 


২০২৫-২৬ অর্থ বছরে উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী মৌজার আর এস ৬৯, ১৫৭, ৪৩৬ দাগভুক্ত দেড় কিলোমিটার খালটি ৩৮ লক্ষ ৬৬ হাজার ৫০০ টাকা ব্যয়ে খনন করা হচ্ছে। 

অতি দরিদ্রদের  জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) প্রকল্পের আওতায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর  এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করছে। 

খাল খনন শুরুর সময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজরিনা ইয়াছমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান,  অফিসার ইনচার্জ লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাঃ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সংরক্ষিত আসনের এমপির প্রতিনিধি দেলোয়ার হোসেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল হক, পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম,উপজেলা যুবদলের সাঃ সম্পাদক আব্দুস সালাম, পুটিমারী ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক আঃ মান্নান, পুটিমারী ইউনিয়ন জামায়াতের আমীর আফজালুল ইসলাম প্রমূখ । 

পরে চাঁদ খোসাল জামে মসজিদের পেশ ইমাম দোয়া পরিচালনা করেন।

এলাকার খবর