শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে মাদক ও সাইবার অপরাধে পৃথক অভিযানে গ্রেপ্তার-৬



মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:


নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশের পৃথক দুটি অভিযানে মাদক ও সাইবার অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের আজ মঙ্গলবার (২৩ জুন) যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ নীলফামারী আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (১) সারণির ২৯ (ক)/৪১ ধারায় দায়েরকৃত একটি মামলায় (কিশোরগঞ্জ থানা এফআইআর নং-২৫, জিআর-১৭৫) চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— মো. নুরুজ্জামান ইসলাম (৩০), মো. রুবেল মিয়া (৩৬), মো. শরীফ আহম্মেদ (২৫) এবং মো. হোসেন ইসলাম (৩৪)।

আসামিদের মধ্যে নুরুজ্জামান ইসলামের স্থায়ী নিবাস রংপুরের বদরগঞ্জ থানার দিলালপুর এলাকায় হলেও তিনি বর্তমানে কিশোরগঞ্জের উত্তর দুরাকুটি এলাকায় বসবাস করছিলেন। বাকি ৩ আসামিও একই এলাকার বাসিন্দা।

অন্যদিকে, সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর অধীনে দায়েরকৃত অন্য একটি মামলায় (কিশোরগঞ্জ থানা এফআইআর নং-২৪, জিআর-১৭৪) আরও দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রিপন মিয়া (১৯) এবং মো. হাফিজুল ইসলাম (১৯)। তারা উভয়েই কিশোরগঞ্জ থানার উত্তর দুরাকুটি পাগলাটারী এলাকার বাসিন্দা।

এবিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) মহাসিন  জানান,অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং জননিরাপত্তা রক্ষায় পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে।

এলাকার খবর