শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে ৪৪ লাখ টাকার অবৈধ চায়না জাল জব্দ

 



কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ


নীলফামারীর কিশোরগঞ্জে একটি অবৈধ চায়না জাল কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময়ে আনুমানিক ৪৪ লাখ টাকার চায়না জাল ও ৪ টি বিদুৎ চালিত সেলাই মেশিন জব্দ করা হয়। 


উপজেলার সদর ইউনিয়নের মধ্যরাজীব সয়ারকাজী পাড়া গ্ৰামে এ অভিযান পরিচালনা করা হয়।


 উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল সালাম, অফিসার ইনচার্জ লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান ও থানা পুলিশের সদস্যরা। 


 কিশোরগঞ্জ থানা সূত্রে জানা যায়, ওই এলাকার কালু মামুদের ছেলে খলিলুর রহমান ও জলিল মিয়া নিজ বাড়িতে একটি অবৈধ চায়না জাল তৈরির কারখানা গড়ে তুলেন। দীর্ঘদিন ধরে সেখানে অবৈধ চায়না জাল তৈরি করে বিভিন্ন জায়গায় বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে অভিযান পরিচালনা করেন। এসময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক পালিয়ে যায়। পরে সেখান থেকে আনুমানিক ৪৪ লাখ টাকার চায়না জাল ও চারটি বিদুৎ চালিত সেলাই মেশিন জব্দ করা হয়। অপরদিকে কারখানার পাশে দুলু মিয়া নামে আরেকজনের বাড়িতে অভিযান চালিয়ে চায়না জাল জব্দ করা হয় এবং তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় । 


এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান বলেন, একটি বাড়িতে কারখানা গড়ে তুলে অবৈধ চায়না জাল তৈরি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে আজকে সেখানে অভিযান পরিচালনা করে আনুমানিক ৪৪ লাখ টাকা অবৈধ চায়না জাল ও চারটি বিদ্যুৎচালিত সেলাই মেশিন জব্দ করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক পালিয়ে যায়। থানায় নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে। সেখানে আরেকটি বাড়িতে অভিযান চালিয়ে চায়না জাল পাওয়ার ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এলাকার খবর