শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

আর.ডি.বি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী-২০২৬ সফলভাবে সম্পন্ন

RDB Foundation বৃক্ষ রোপণ কর্মসূচী ২০২৬

"স বুজে গড়ি বাংলাদেশ, রক্ষা করি পরিবেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আর.ডি.বি ফাউন্ডেশন (রুখে দাঁড়াও বাংলাদেশ)-এর উদ্যোগে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ কর্মসূচী-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচীর আওতায় উপজেলার বড়ভিটা, কালিকাপুর ও পুটিমারী ইউনিয়নের বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ মোট ১০টি প্রতিষ্ঠানে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।

রোপণকৃত চারার মধ্যে ছিল কাঁঠাল, মালটা, পেয়ারা, জলপাই এবং মেহগনি। এসব গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ফলজ গাছগুলো ভবিষ্যতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এতিম শিশুদের উপকারে আসবে বলে আশা প্রকাশ করা হয়।

কর্মসূচীতে আর.ডি.বি ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত বক্তারা বলেন, একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বানও জানান তারা।

আর.ডি.বি ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ, মানবকল্যাণ ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী অব্যাহত থাকবে।

“একটি গাছ একটি প্রাণ, সবুজ হোক আমাদের বাংলাদেশ।”

এই অঙ্গীকারকে ধারণ করেই বৃক্ষ রোপণ কর্মসূচী-২০২৬ সফলভাবে সমাপ্ত হয়।

এলাকার খবর