শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

ছেলের হাতে মা খুন শয়নকক্ষ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার




কিশোরগঞ্জ (প্রতিনিধি) নীলফামারী:


নিজের গর্ভধারিনী বৃদ্ধা মা কে হত‍্যা করে ঘরের মেঝে খুড়ে পুতে রেখেছে পাষন্ড ছেলে। ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জের বড়ভিটা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই খুনি ছেলে পালিয়ে যান। কিশোরগঞ্জ থানা পুলিশ ৪ জুন রাত প্রায় সাড়ে ১২ টায় শয়নকক্ষের মেঝে খুড়ে বৃদ্ধা মায়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেন।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বড়ভিটা ডাঙ্গাপাড়া গ্রামের মৃত‍্যু আশরাফ আলীর স্ত্রী মারুফা বেগম (৬০) চার পাঁচ দিন আগে হঠাৎ করে  নিখোঁজ হয়ে যায়। কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। বৃদ্ধার বড় ছেলে জুয়েল ইসলাম (৩৫) তার বৃদ্ধা মা কে মেরে ফেলে তার শয়নকক্ষে মাটিতে পুঁতে রাখেন। তিনি পেশায় একজন ভ্যানচালক। তার ছোট ভাই গার্মেন্টস কর্মী লাবিন হোসেন (৩০) ঈদের  নামাজ আদায় করে শ্বশুর বাড়িতে চলে যান। গত ২ জুন রাতে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে এসে মা , বড় ভাই জুয়েল ইসলাম, ভাবি হাসি বেগম (২৭) ও ভাতিজা ভাতিজাদের কাউকে খুঁজে না পেয়ে মনে সন্দেহের বাসা বাঁধে।খোঁজাখুঁজির এক পর্যায়ে বড় ভাইয়ের শোয়ার ঘরে মাটিতে ফাটল দেখেন এবং বিছানায় রক্ত খুঁজে পায়। পরদিন ৩ জুন সকালে পুলিশের কাছে সংবাদ দিলে কিশোরগঞ্জ থানা পুলিশ ৪ জুন রাত ১২টা ১০ মিনিটে ওই শোয়ার ঘরের মাটি খুঁড়ে অর্ধগলিত লাশ উদ্ধার করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তে শেষে হত্যার কারণ বেরিয়ে আসবে।

এলাকার খবর