শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

নজরুল বর্ষের কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী



প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্‌যাপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

তিন দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর লোগো এবং স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নজরুল গবেষক, সংস্কৃতিকর্মী, শিল্পী এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সারা দেশে বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, গবেষণা কার্যক্রম এবং প্রকাশনার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

এলাকার খবর