শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

দেশের সুগার মিলগুল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা করছে সরকার: রিজভী

 


অনলাইন ডেস্ক,

বিএনপির যুগ্ম মহাসচিব ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবীর রিজভী বলেছেন, দেশের সুগার মিলগুলো বছরে কয়েকটা মাস চালু থাকে। এগুলো সারা বছর উৎপাদনশীল করা যায় কিনা, সরকার সেই চিন্তা-ভাবনা করছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নাটোর সুগার মিল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সরকার বাই প্রোডাক্ট তৈরি করে মিলগুলোকে লাভজনক করার পরিকল্পনা করছে।

সেইসঙ্গে বিসিক সম্প্রসারণের স্থানীয় সংসদ সদস্যের পরামর্শের পাশাপাশি শিল্প স্থাপনে স্থানীয় উদ্যোক্তাদের গুরুত্ব দেওয়া হবে।

এ সময় জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ চিনিকল আখ চাষি কল্যাণ ফেডারেশনের সভাপতি মসলেম উদ্দিন, নাটোর সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাইদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এলাকার খবর