শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

সহপাঠীকে বাঁচাতে নদীতে তলিয়ে একসঙ্গে চার শিশুর মৃ'ত্যু



নরসিংদীর থেকে, 

নরসিংদীর রায়পুরায় খালে গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় খালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার বড়কান্দা এলাকার শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), রুবেল মিয়ার মেয়ে জান্নাত (৮) ও বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসা ছাত্রী।

স্থানীয়রা ও পারিবারিক সূত্রে জানা যায়, একই মাদ্রাসায় পড়ত চারজন। আজ ১১ টার দিকে  মাদরাসার বিরতির সময় ছয় শিক্ষার্থী বাড়িতে ফিরে পাশের একটি খালে গোসল করতে নামে। সাঁতার না জানায় তাবিয়া, আয়েশা, জান্নাতসহ চারজন পানিতে তলিয়ে যায়। বেচে যাওয়া দুইজনের ডাকে। স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউর রহমান জানান, স্থানীয় একটি খালে ছয় শিক্ষার্থী গোসল করতে নামে। এ সময় পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়। বাকি দুজন কোনোভাবে খালের পাড়ে উঠে প্রাণে বেঁচে যায়।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুর রহমান বলেন, দুপুর ১ টার দিকে ওদেরকে হাসপাতালে আনা হয়। এর আগেই তারা মারা যায়। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, চারজন মাদ্রাসা শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এলাকার খবর