শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

মির্জাপুর নির্যাতনের পর ধর্ষণ, হাসপাতালে মৃত্যু

 


মির্জাপুর (টাঙ্গাইল) থেকে, 

টাঙ্গাইলের মির্জাপুরে নির্যাতন ও ধর্ষণের পর এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার মারা গেছেন। উপজেলার দরানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই নারীর দুই সন্তান আছে। তাঁর স্বামী মালয়েশিয়া প্রবাসী। মৃত্যুর খবর পেয়ে তিনি দেশে এসেছেন।

পুলিশ জানায়, গত বুধবার ওই নারী তাঁর ১২ বছরের ছেলেকে নিয়ে বাড়িতে ছিলেন। রাতে আরিফ নামে প্রতিবেশী এক যুবক জোরপূর্বক ঘরে প্রবেশ করে ওই নারীকে মারধর ও ধর্ষণ করে পালিয়ে যায়। 

পরিবারের লোকজন তাঁকে মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার রাতে তিনি মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নির্যাতন ও ধর্ষণের বর্ণনা দিয়েছেন ওই নারী। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। আজ শনিবার ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করা হয়েছে।

এ ঘটনায় আরিফকে একমাত্র আসামি করে মির্জাপুর থানায় মামলা করেছেন ওই নারীর স্বামী। মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, ঘটনায় জড়িত আরিফকে গ্রেপ্তারে জোর চেষ্টা চালানো হচ্ছে।

এলাকার খবর