শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার




ত্রিশাল (ময়মনসিংহের) থেকে, 

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ১০ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরের ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের বালুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তির নাম সাইফুল ইসলাম খোকা (৫৪)। তার বাড়ি উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাপখালী গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে অভিযুক্ত ইমাম শিশুটিকে ডেকে মসজিদে নিয়ে যান। এ সময় পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় এক ইউপি সদস্যের সন্দেহ হলে তিনি মসজিদের জানালার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে আপত্তিকর পরিস্থিতি দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সাইফুল ইসলামকে আটক করেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, শিশুটিকে ডেকে এনে ধর্ষণচেষ্টার অভিযোগে তার বাবা বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

এলাকার খবর