শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

বাসা ভাড়া নিয়ে চলত মাদক ব্যবসা: নীলফামারীতে স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

 


মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার: 

নীলফামারীর ডিমলায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ এক দম্পতিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাবুরহাট হোলারজুম্মা এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন ডোমার উপজেলার কৃষি কলেজ পাড়া এলাকার মো. সবুজ রহমান (৩১), তার স্ত্রী মোছা. জিবন্নাহার বিথী (২৫) এবং একই উপজেলার মেলাপাঙ্গা এলাকার মৃত ময়নুল ইসলামের ছেলে মো. সহিদুল ইসলাম (৩৪)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সবুজ ও বিথী দম্পতি প্রায় ২০ দিন আগে ডিমলা উপজেলা সদরের হোলারজুম্মা এলাকার বাসিন্দা বিউটি বেগমের একটি বাসা ভাড়া নেন। তবে জনৈক বিউটি বেগমের সেই বাসায় থাকার আড়ালে তারা মূলত মাদক কেনাবেচার সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ওই বাসায় বিশেষ অভিযান চালায়। এসময় তল্লাশি চালিয়ে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং হাতেনাতে তিনজনকে আটক করা হয়।


অভিযান পরিচালনাকারী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।

এলাকার খবর