শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

বরিশালে ব্যবসায়ীর অ'ণ্ড'কোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়ের ঘটনায়, গ্রেফতার-২


বরিশাল থেকে,

বরিশাল নগরীতে একজন হাউজিং ব্যবসায়ীকে লাঞ্ছিত করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে অভিযুক্তসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে: মোস্তাফিজুর রহমান লিটু ও তার সহযোগী আবুল কালাম। তারা নগরীর কাটপট্টি এলাকার বাসিন্দা।

বরিশাল নগরীর অগ্রনী হাউজিং কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজকে তার নিজ অফিস কক্ষে মারধরের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গতকাল শনিবার একাধিক আইডি থেকে ওই ভিডিও আপলোড করা হয়। ৪ মিনিট ২০ সেকেন্ডের ভাইরাল হওয়া সিসি টিভি ফুটেজে দেখা যায় চারজন ব্যক্তি তার অফিস কক্ষে ঢুকে আজিজকে মাটিতে ফেলে মারধর করে কিছু কাগজে সই করিয়ে নেয়। পরে তারা কাগজগুলো নিয়ে তার সাথে ছবি তোলে।

ঘটনার বিষয়টি তুলে ধরে ভুক্তোভোগী আব্দুল আজিজ জানিয়েছেন, গত ২৭ জুন সন্ধ্যায় কোম্পানীর সাবেক হোল্ডার মোস্তাফিজুর রহমান লিটুসহ বেশ কয়েকজন তার কার্যালয়ে এসে তাকে মারধর করেন। এ সময় তার কাছ থেকে ৭০ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ করেন তিনি। এছাড়াও তার কাছ থেকে ৬টি সাদা ষ্ট্যাম্পে ও চেকে স্বাক্ষর নেন লিটু। 

এ সময় তার বিশেষ অঙ্গ চেপে ধরলে তিনি শ্বাসরোধ হয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। পরবর্তীতে তাকে নিয়ে থানায় যায় লিটু। সেখানে সিদ্ধান্ত হয় আজ সালিশী বৈঠকের মাধ্যমে মীমাংসা করার। কিন্তু লিটু সন্ত্রাসী নিয়ে আবারো তাকে মারধর করে হত্যা করতে পারে এ কারনে তিনি সালিশীতে যেতে সাহস পাচ্ছিলেন না। 

তিনি আরো বলেন, এ ঘটনায় গেল বৃহস্পতিবার বাদী হয়ে মোস্তাফিজুর রহমান লিটু, আবুল কালামকে আসামী করে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আজ রবিবার দুপুরে কোতোয়ালী পুলিশ দুইজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইন জানিয়েছেন, বিষয়টি পুলিশ কমিশনার অবহিত হওয়ার সাথে সাথে কোতোয়ালী পুলিশকে অবহিত করেন। এরপর অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হচ্ছে।


এদিকে এ ঘটনার সাথে জড়িত মোস্তাফিজুর রহমান লিটু বরিশাল যুবদলের সাথে আদৌ সম্পর্তিত নয় বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে বরিশার মহানগর যুবদলের সভাপতি মামুন রেজা খান।

এলাকার খবর