![]() |
| ছবি সংগৃহীত |
মোঃ সবুজ মিয়া,স্টাফ রিপোর্টার:
নীলফামারীর কিশোরগঞ্জে খাবারের প্রলোভন দেখিয়ে চার বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে মোর্শেদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পুষনা মোতাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত মোর্শেদুল ওই এলাকার মৃত মমিন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শিশুটি তার নানার বাড়িতে একা খেলা করছিল। বাড়ির বড়দের অনুপস্থিতির সুযোগে মোর্শেদুল শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে নির্জনে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত মোর্শেদুলকে হাতেনাতে আটক করে।
খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শিশুটির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
